Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

দুই কেজি ২৮০ গ্রাম ইলিশের দাম ৬৮৪০ টাকা!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দুই কেজি ২৮০ গ্রাম ইলিশের দাম ৬৮৪০ টাকা!

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটা এলাকার জেলে মো. আলমাসের জালে মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে মো. হাসান নামের এক ব্যক্তি ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।

 

স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম বলেন, ৬ হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।

জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইরচর নামক স্থানে জাল ফেলি। এ সময় বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

 

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতিমণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার আটশত চল্লিশ টাকা।’

 

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এই সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্রের মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।’

  আসিফ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।