Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই কিশোরকে ধর্ষণ: গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি

admin • 23 May 2023, 06:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই কিশোরকে ধর্ষণ: গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি

জয়ন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপঝেরার জয়ন্ত কুমার মোহন্ত নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলপড়ুয়া দুই কিশোরকে ভয় দে‌খি‌য়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মে) রাতে তাকে এই অভিযোগে দল থেকে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে।

 

র‌বিবার নিজ বা‌ড়ি‌তে ওই দুই কি‌শোর‌কে ধর্ষণ করেন জয়ন্ত। সোমবার বিকেলে ভুক্তভোগী এক কিশোরের মা ও এক কিশোরের ভাই বাদী হয়ে জয়ন্ত‌কে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। সন্ধ‌্যায় জয়ন্ত‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ।

 

জয়ন্ত ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তার বিরু‌দ্ধে ওঠা অভিযোগ অস্বীকার ক‌রেছেন তিনি।

 

উপ‌জেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছা‌ব্বির রহমান হ‌্যা‌ভেনের সই করা সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়, ‌“শৃঙ্খলা প‌রিপ‌ন্থি কা‌জে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে (সহ-সভাপ‌তি, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা) ছাত্রলীগের ফুলবাড়ী উপ‌জেলা শাখা থে‌কে অব‌্যাহ‌তি দেওয়া হ‌লো।”

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, “কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। জয়‌ন্তের বিরু‌দ্ধে মামলা হ‌য়ে‌ছে, পু‌লিশ গ্রেপ্তারও ক‌রে‌ছে। এখন সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংগঠনিক ব‌্যবস্থা হি‌সে‌বে আমরা তা‌কে দল থে‌কে অব‌্যাহ‌তি দি‌য়ে‌ছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।