Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে ‘জুলাই অভ্যুত্থানের অবমাননাকর’ প্রশ্ন করার জেরে দুটি টেলিভিশন চ্যানেলের তিনজন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন।

 

এর মধ্যে দীপ্ত টিভির দুইজন এবং এটিএন বাংলার একজন সাংবাদিক রয়েছেন। দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ রয়েছে। কিন্তু কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এছাড়া চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

 

চাকরিচ্যুত সাংবাদিকরা হলেন- দীপ্ত টেলিভিশনের মিজানুর রহমান, মাহমুদ শাওন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মো. ফজলে রাব্বি।

 

এছাড়া চ্যানেল আই কর্তৃপক্ষ এক ফেসবুক বার্তায় জানায়, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে অপেশাদার আচরণ করায় সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

 

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

 

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।