Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

দিল্লি-যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক একইরকম: তথ্যমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দিল্লি-যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক একইরকম: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে সব দেশের সুসম্পর্ক রয়েছে। অনেকে ষড়যন্ত্র করছে এই সম্পর্ক নষ্ট করতে। মন্ত্রী বলেন, দিল্লি ও যুক্তরাষ্ট্রের সাথে একই সম্পর্ক আওয়ামী লীগের। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন বৈঠকে সে সম্পর্কের আরও উন্নতি হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদ হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩ উপলক্ষে মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশনের সেমিনারে প্রধান অতিথি হিসবে যোগদান শেষে সাংবাদিকদের এসব বলেন তথ্যমন্ত্রী।

 

এসময় তিনি বলেন, বিএনপি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিয়েছে। দেশকে পরিচালনা কে করবে জনগণ তা নির্ধারণ করবে।

 

যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুব চমৎকার। যথাসময়ে জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।