Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দিনেদুপুরে ব্যাংক থেকে ব্যবসায়ীকে বের করে টাকা ছিনতাই করলো দুই পুলিশ সদস্য

admin • 21 Sep 2023, 08:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দিনেদুপুরে ব্যাংক থেকে ব্যবসায়ীকে বের করে টাকা ছিনতাই করলো দুই পুলিশ সদস্য

রাজধানী পল্টনের আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আব্দুল্লাহ আল মামুন নামে আজিম উদ্দিন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। এ সময় তিনি টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ালে পুলিশের ইউনিফর্ম পড়া দুই ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে তার কাছে থাকা ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যান পল্টন থানা-পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে ডিবি। এরপর তাদের দেয়া তথ্য মতে বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসেন। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিলেন।

এই ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।