Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দিনাজপুর সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

admin • 24 Sep 2024, 04:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দিনাজপুর সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে গরু-ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।

 

দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আহসানুল ইসলাম জানান, ‘বিএসএফের ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তাকে আটক করার পর বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।