Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দিনাজপুরে বসতবাড়িতে আগুন : ১২০০ জনকে আসামি করে মামলা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দিনাজপুরে বসতবাড়িতে আগুন : ১২০০ জনকে আসামি করে মামলা

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই যুবক নিহতের জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে গ্রাম পুলিশ সুশীল চন্দ্র দাস বাদী হয়ে এই মামলাটি করেন। ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবীর জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে হায়দার আলীর সঙ্গে ওমর আলীর বিরোধিতা চলে আসছিল। এই বিষয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। বুধবার সকালে ওমর আলীসহ তার পরিবারের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে আসলে বাধা দেয় হায়দার আলীর ছেলেরা। একপর্যায়ে কথা কাটাকাটি এবং সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে খোদাদাদপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মিম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়।

পরের দিন বৃহস্পতিবার বিকেলে খোদাদাদপুরের বিক্ষুব্ধ লোকজন পাশের চুনিয়া গ্রামে প্রবেশ করে বাড়িঘর ও খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে বসতবাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজনেরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।