Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

দিনাজপুরে পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়ায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শশরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন- ভবাইনগর চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী বালা (২৮) ও তাদের দুই ছেলে গৌতম দেবনাথ (৮) এবং প্রীতম দেবনাথ (৩)।

 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর কোনো একসময় দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান মা অষ্টমী বালা। পরে বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের পুকুরে মা ও দুই সন্তানের মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

 

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) গোলাম মওলা শাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা হয়েছে।

তারা জানিয়েছেন পুকুরে কাপড় কাঁচা ও গোসল করতে গিয়ে হয়তো ছেলেরা পানিতে ডুবে যায়। তাদেরকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপরও যদি কারো কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।