Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দিনাজপুরে তিন প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

admin • 06 Jan 2024, 09:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দিনাজপুরে তিন প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর হয়ে নির্বাচনের প্রচারণা করার অভিযোগে দিনাজপুর-১ আসনের ৩ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে এলাহী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং কর্মকর্তারা হলেন- বীরগঞ্জ উপজেলার ৯নং ভোটকেন্দ্র শিবরামপুর পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পাওয়া ঝাড়বাড়ী কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল, ৬৩নং ভোটকেন্দ্র চৌপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব পাওয়া বীরগঞ্জ মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম ও ৬৪নং ভোটকেন্দ্র চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পাওয়া বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী।

 

এদিকে তাদের স্থলে নতুন করে ৩ জন প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। তারা হলেন- বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীরগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক শামসুজ্জামান ও বীরগঞ্জ ইউআরসি ইন্সপেক্টর মোস্তাকিমা খানম।

 

জানা যায়, বেশ কয়েকজন শিক্ষক দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন মর্মে অভিযোগ দাখিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকা। পরে সেই অভিযোগ যাচাই-বাছাই শেষে ওই ৩ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।