Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

দাম নিয়ন্ত্রণে না এলে ডিম আমদানি: বাণিজ্যমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দাম নিয়ন্ত্রণে না এলে ডিম আমদানি: বাণিজ্যমন্ত্রী

ডিমের দাম যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৩ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে কার্ডধারীদের কাছে আগস্ট মাসের চালসহ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সপ্তাহ-দুয়েক ধরেই টালমাটাল ডিমের বাজার। ডজন ঠেকেছে ১৭০ টাকায়। যা ডিমের দামে রেকর্ড। বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর অভিযান চালালেও সুফল দৃশ্যমান হয়নি।

রোববার রাজধানীর মোহাম্মাদপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনে ডিমের বাজারের অস্থিরতা প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় নয়, ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দিতে পারে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দিতে পারে। ডিমের কত উৎপাদন হচ্ছে, বাজারে কত চাহিদা আছে, ঘাটতি কত- এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের কিছুই জানায়নি। এমনকি ডিমের উৎপাদন খরচ কত এবং কত টাকা দাম নির্ধারণ‌ করা উচিত সেটাও তারা বলেনি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি এসব তথ্য আমাদের দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে।

টিপু মুনশি বলেন, শিগগিরই আমি ভারতে যাচ্ছি। ভারত থেকে ছয়টি পণ্যের কোটামুক্ত আমদানির ক্ষেত্রে আলোচনা বেশ অগ্রসর হয়েছে। আশা করি সুখবর পাব।

তবে কেবল ডিম নয়, সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।