Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

দাম কম দেখিয়ে দুবাইয়ে পোশাক রপ্তানি, ১৪৭ কোটি টাকা পাচার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দাম কম দেখিয়ে দুবাইয়ে পোশাক রপ্তানি, ১৪৭ কোটি টাকা পাচার

সংযুক্ত আরব আমিরাতে কম দাম দেখিয়ে পোশাক রপ্তানির মাধ্যমে ১৪৭ কোটি ৬৭ লাখ টাকা পাচার করেছে ১৯ টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৭টি ঢাকার এবং দুটি প্রতিষ্ঠান চট্টগ্রামের।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৩ বছর ধরে মোট ৪২৪ কনটেইনার এসব চালান পাচার করা হয়েছে। টাকা পাচারে জড়িত থাকার অভিযোগে ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯টি পৃথক মানিলন্ডারিং আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

টাকা পাচারে জড়িত প্রতিষ্ঠানগুলো হলো- টোটাল কোয়ালিটি কোম্পানি, তাবাসসুম ইন্টারন্যাশনাল, সেফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং, জোবায়ের ট্রেডিং, মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, এমআই ট্রেডিং, মারওয়া ট্রেড ইন্টারন্যাশনাল, কে মুড টেক্সটাইল, নাজাফ ট্রেডিং, তাহসিন ইন্টারন্যাশনাল, আল-ফাহাদ ট্রেড লাইন্স, এয়ার বাংলা, জিএস খান অ্যাপারেলস, ইমাজিনফ্যাশনলি, মাস্টার ইন্টারন্যাশনাল ফ্যাশন কমফোর্ট (বিডি), এ আইফা এন্টারপ্রাইজ, ফাস্ট এক্সপোর্টস (বিডি) ও জেডইই ফ্যাশন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ২০২১ থেকে ২০২৩ এর মধ্যে চালানগুলো বিদেশে রপ্তানি হয়েছে। এগুলোতে ৫ হাজার ৭৫৭ মেট্রিক টন তৈরি পোশাক ছিল। অনুসন্ধানে জানা গেছে- চালানগুলোতে পোশাকের প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দাম দেখানো হয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।