Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দাদিকে ধর্ষণের দায়ে নাতি গ্রেপ্তার

admin • 07 Nov 2023, 09:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দাদিকে ধর্ষণের দায়ে নাতি গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ৭০ বছরের বৃদ্ধা দাদিকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাতি নিলয় খানের বিরুদ্ধে (২০)। গত রবিবার বিকেলে মেঘডুবী এলাকায় এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বৃদ্ধার মেয়ের মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিলয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নিলয় স্থানীয় একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার পরিবারের লোকজন পাশের এলাকায় বিয়ের দাওয়াত খেতে যায়। ৭ বছর আগে স্ট্রোক করায় ৭০ বছরের ওই বৃদ্ধা অসুস্থ ছিলেন। তাছাড়া মাত্র ১১ দিন আগে স্বামী মারা যাওয়ায় তিনি বিধবা হন। এসব কারণে বৃদ্ধা দাওয়াতে যাননি।

 

বাড়িতে তিনি একাই ছিলেন। এ সুযোগে বৃদ্ধার ছোট ছেলের ঔরসজাত বড় ছেলে নিলয় খান শয়নকক্ষে ঢুকে জোরপূর্বক বৃদ্ধাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। বিকেলে পরিবারের লোকজন বাসায় ফিরে দেখেন বৃদ্ধা কান্নাকাটি করছেন। কারণ জানতে চাইলে ধর্ষণের ঘটনাটি খুলে বলেন।

 

শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে পরিবারের লোকজন তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সোমবার রাতে জিএমপির পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে বাড়ি থেকে অভিযুক্ত নিলয়কে গ্রেফতার করে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে নিলয়কে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।