Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

দাখিল পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দাখিল পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

মাদরাসা বোর্ডের অধীনে এ বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এসেছে নতুন নির্দেশনা। দাখিল পরীক্ষার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন সিসিটিভিতে ধারণকৃত ভিডিও রেকর্ড প্রতি ৭ (সাত) দিন পর পর ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (controller@bmeb.gov.bd) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) (dcexam@bmeb.gov.bd) বরাবর পাঠাতে হবে।

 

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে এতে আরো বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং মাদ্রাসা প্রধানদেরও অনুলিপি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতঃপূর্বে কেন্দ্র পরিদর্শন টিমের নির্দেশনায়ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করছে মাদরাসা শিক্ষাবোর্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।