Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দরিদ্র পরিবারের মাঝে ১ টাকায় সেমাই বিতরণ করলো জেসিআই

admin • 20 Apr 2023, 10:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দরিদ্র পরিবারের মাঝে ১ টাকায় সেমাই বিতরণ করলো জেসিআই

যশোরে ১টাকার বিনিময়ে মিলছে সেমাই। মাত্র ১টাকার বিনিময়ে সেমাই পেয়েছেন অসহায় দুস্থ সহ প্রায় ৭শতাধিক নিম্ন আয়ের মানুষ। ‍'ঈদের খুশি সর্ব সাধারণের সাথে ভাগাভাগি করে নেওয়া' -স্লোগানে ঈদ-উল ফিতরকে সামনে রেখে আন্তর্জাতিক সংগঠন জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল যশোর পরিবার সেমাই বিতরণ কর্মসূচি'র আয়োজন করে।

 

১৯ এপ্রিল বুধবার সকালে যশোর রেল স্টেশন সংলগ্ন পার্কিং চত্বরে ওরিয়েন্ট ফুড প্রডাক্টের সহযোগীতায় ও আরাফাত এইচ শোভন ফ্লিমসের সার্বিক তত্বাবধায়নে অসহায় -দুস্থ নিম্ন আয়ের প্রায় ৭ শতাধিক নারী-পুরুষের মাঝে ১টাকায় সেমাই তুলে দেওয়া হয়।

ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক সংগঠন জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল যশোর'র সভাপতি ব্যারিষ্টার শেখ মতিউর রহমান বলেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল যশোর যেটি ১৮ থেকে ৪০ বছর বয়সের তরুণ উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি সংগঠন।

 

২০২২ সাল ডিসেম্বরে এ জেসিআই যশোরে সংগঠনটির যাত্রা শুরু হয়। আমাদের লক্ষ্য তরুণদের কে উন্নয়নের সুযোগ প্রদান করা যা তাদের মধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। জেসিআই তরুণ সক্রিয় নাগরিকদের নেতৃস্থানীয় বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করতে কাজ করছে।

 

সমাজের পিছিয়ে পড়া তরুনদের পাশা-পাশী নারী উদ্যোক্তা তৈরি করতে ইতিমধ্যে কাজ করছে সংগঠনটি। গত বছর  এই সেমাই বিতরণ কর্মসূচীর আয়োজন করে সামাজিক সংগঠন কান্ডারী, সংগঠনটির উদ্দেশ্য, মনোভাব, চেষ্টা  সৎ ও সুন্দর  হওয়ায় এই বছর জেসিআই  যশোর সংযুক্ত হয়।  এই প্রকল্পটি সফল করতে ও ঈদের ভাগাভাগি করার চেষ্টায় করবে জেসিআই যশোর। 

 

এর ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ১টাকায় সেমাই বিতরণ কর্মসূচীর উদ্যোগ নিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।