Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

দরদাম নিয়ে তর্ক,এলিট ফ্যাশানের কর্মচারী'র বিরুদ্ধে ক্রেতাকে মারধরের অভিযোগ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দরদাম নিয়ে তর্ক,এলিট ফ্যাশানের কর্মচারী'র বিরুদ্ধে ক্রেতাকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় দরদাম নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ক্রেতাদের ধরে মারধরের অভিযোগ উঠেছে পলাশপোল পাওয়ার হাউজ সড়ক মোল্লা মার্কেটে অবস্থিত এলিট ফ্যাশান এর কর্মচারীদের বিরুদ্ধে।

 

সোমবার (১০ এপ্রিল) বেলা ১টা ৩০ মিনিটে শহরের পলাশপোল পাওয়ার হাউজ সড়ক মোল্লা মার্কেটে অবস্থিত এলিট ফ্যাশান এর কর্মচারী মোঃ শামিম দরদাম নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজিত হয়ে মোল্লা মার্কেটের আরও অজ্ঞাতনামা ১০/১৫ জন মিলে দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও ভিবিডি সাতক্ষীরা'র সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভিবিডি সাতক্ষীরা'র সদস্য নাজমুল হাসান, নাজমুস সাকিব ও অর্পন বসু কে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ফোলা জখম করেছে।

 

লিখিত অভিযোগে ভুক্তভোগী ইব্রাহিম খলিল বলেন, আমি সোমবার বেলা ১টা ৩০ মিনিটে শহরের পলাশপোল পাওয়ার হাউজ সড়ক মোল্লা মার্কেটে অবস্থিত এলিট ফ্যাশানে পায়জামা কেনার জন্য গিলে দরদাম নিয়ে কথা বলার সময় শামিম নামের ওই দোকানের কর্মচারী আমার সঙ্গে আরও চড়া গলায় অশ্রাব্য গালি দিয়ে আমার দিকে ধেয়ে আসেন। একপর্যায়ে ওই মার্কেটের ১০/১২ জন আমাদের ৪ জনকে ধরে এলোপাতাড়ি মারপিট করে ফোলা জখম করে।

 

এসব বিষয়ে তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ এর কাছে গিলে তিনি বলেন তদন্ত করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ৃ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।