Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

দরজা আটকে মেম্বারের ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দরজা আটকে মেম্বারের ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

অগ্নিদগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩) এবং তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধ তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী-সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিলো। পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

তিনি আরো জানান, ঘরের মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল। গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।

ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত ২টার দিকে তারা আগুন ও চিৎকার শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জালিয়েছে দুর্বৃত্তরা।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে দগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।