Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

থার্টি ফার্স্ট নাইটে মাদক বহন ও সেবনের অভিযোগে জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

admin • 02 Jan 2025, 03:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
থার্টি ফার্স্ট নাইটে মাদক বহন ও সেবনের অভিযোগে জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্টে মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন ও সতীর্থ বিশ্বাস বাঁধন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বিষয়টির অধিকতর তদন্ত করার জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিমকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সুপারিশসহ ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্যসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে বহিরাগতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। সেবন ও মাদকদ্রব্যসহ ধরা পড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।