Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালালেন নারী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালালেন নারী
রাজধানীর গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছেন এক নারী আসামি। গত শুক্রবার (২৬ আগস্ট) একটি চুরির মামলায় তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছিল। রাজধানীতে থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালালেন নারী   থানা থেকে পালানো ওই নারীর নাম খাদিজা আক্তার। গত ২৩ আগস্ট গুলশান থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে গত শুক্রবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।   গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যেতে চান খাদিজা। এ সময় একজন নারী পুলিশ সদস্য তাকে টয়লেটে নিয়ে যান। কিন্তু খাজিদা টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।   ওসি বলেন, আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি খুব শিগগিরই তাকে ধরতে পারবো।   মামলার বিবরণে জানা যায়, গুলাশান-২-এর একটি বাড়িতে কাজ করতেন খাদিজা। গত ১৭ আগস্ট ছুটি নিয়ে তিনি বাড়ি চলে যান। পরে ওই বাড়ির গৃহকর্ত্রী আলমারির ড্রয়ার খুলে দেখতে পান তার চার ভরি চার আনার স্বর্ণের চেইন এবং ৭৫ হাজার টাকা চুরি গেছে। এ সময় বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন খাদিজা এই চুরির সঙ্গে জড়িত। পরে এ নিয়ে খাদিজাকে আসামি করে মামলা করা হয়
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।