Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

admin • 06 Nov 2023, 10:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া থানায় দায়িত্ব পালনরত অবস্থায় শফিকুল ইসলাম (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

 

নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার মাইজখাড়া গ্রামে। পারিবারিক জীবনে তার স্ত্রী ছাড়াও ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

 

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, সোমবার বিকেল ৪টায় পুলিশ কনস্টেবল শফিকুল থানায় প্রহরীর দায়িত্বে ছিলেন।

 

ওই সময় আকস্মিকভাবে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

   

ওসি আরও বলেন, পুলিশ সদস্যে শফিকুলের আকস্মিক মৃত্যুতে কুলাউড়া থানা-পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

 

কুলাউড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহনা আক্তার বলেন, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট নিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে অসুস্থ পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময় তার শরীরে অক্সিজেন লেভেল কম ছিল। পরে বিকেল সাড়ে চারটায় চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

 

১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় তিনি কনস্টেবল পদে যোগদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।