Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ, নিখোঁজ ৪

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ, নিখোঁজ ৪

বান্দরবানের থানচি উপজেলা হতে লিক্রে নতুন নির্মিত সড়কের ২১ কিলোমিটার নামক এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে গুলিতে মো. জালাল (২৭) একজন গুলিবিদ্ধ ও সাথে থাকা মো. ফোরকান (২৯) নামের দুইজন শ্রমিক আহত হয়েছে।

 

এবং অপর ট্রাকে থাকা ৪ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ(৩০) ও রুবেল ড্রাইভার(৩০) নামে দুইজন শ্রমিকের নাম পাওয়া গেলেও বাকি দুইজনের নাম এখনো জানা যায়নি।

 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় থানচি লিটক্রে নতুন নির্মানাধীন সড়কের ব্যবহারের জন্য শনিবার সকাল থেকে দু’জন ড্রাইভারসহ ২টি ট্রাকে ৬ জন শ্রমিক নিয়ে সড়ক নির্মাণের জন্য ইট বহন করে নিয়ে গিয়েছিল।

 

সড়কের ৪৫ কিলোমিটানের ইট পৌঁছে দেওয়ার শেষে দুপুর ১টার দিকে ট্রাক ২টি থানচির দিকে ফেরার পথে বিকাল তিনটায় থানচি হতে নতুন নির্মিত লিক্রে সড়কের ২০-২১ কিলোমিটার মাঝামাঝি “থামলক পাড়া” নামক এলাকায় পৌঁছলে দুটি ট্রাকের মধ্যে থাকা শ্রমিকদের লক্ষ্য করে দশ থেকে পনেরজন সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে মো. জালাল(৩০) এর পেটে গুলিবিদ্ধ হয় ও মো. ফোরকান নামে আর এক শ্রমিক আহত হন।

 

অপর ট্রাকসহ আরো অন্য চারজন শ্রমিক এখনো নিঁখোজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আহত দুইজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. মেহেনাজ ফাতেমা জানান, আহত গাড়ি চালক মো. জালালের বুকে ৬টি স্থানে গুলি লেগেছে। তাকে বান্দরবান জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরো জানান, ঘটনার নিখোঁজ ৪ জন শ্রমিকের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, শ্রমিকদের উপর গুলি করার ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদেরকে সন্দেহ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।