Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তেলের ট্যাংকে অভিনব পদ্ধতিতে কাঠ পাচার, আটক ২

admin • 23 Jan 2024, 07:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তেলের ট্যাংকে অভিনব পদ্ধতিতে কাঠ পাচার, আটক ২

খাগড়াছড়িতে তেলের ট্যাংকবাহী লরিতে অভিনব পদ্ধতিতে পাচারের সময় মূল্যবান কাঠ জব্দ করেছে পুলিশ। এ সময় জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে গুইমারার সড়কের পাশ থেকে এসব কাঠ জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সুলভ দে ও আব্দুল শুক্কর।

 

এ বিষয়ে গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিন জানান, গতকাল একটি তেলের ট্যাংকবাহী সড়কের পাশে পড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তেলের ট্যাংকের ভেতরে রাখা অন্তত ৮ লাখ টাকার কাঠ জব্দ করা হয়।

 

তেলের ট্যাংকে বিশেষ দরজা করে মূল্যবান কাঠ পরিবহন করা হচ্ছিল। সুলভ দে ও আব্দুল শুক্কর নামে দুই জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।