Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ক্যাম্পাস

তীব্র তাপদাহে জবিতে চারদিন সশরীরে ক্লাস, মঙ্গলবার অনলাইনে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
তীব্র তাপদাহে জবিতে চারদিন সশরীরে ক্লাস, মঙ্গলবার অনলাইনে

আরাফাতুল হক চৌধুরী,‌ জবি প্রতিনিধি:

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস ও প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণের বিষয়ে মঙ্গলবার বেলা ১১টা ৩০টায় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ই মে ২০২৪ খ্রি. রবিবার হতে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৭ই মে ২০২৪ খ্রি. হতে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস চলবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল তারিখে দেশজুড়ে তীব্র তাপদাহের কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এক সপ্তাহের জন্য সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছিল বিশ্ববিদ্যালয়েটি। এরপর গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখে আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ অব্যাহত রাখার ঘোষণা আসে। তবে এ পুরোটা সময় ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।