Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়াই ডি এফ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়াই ডি এফ

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী ও খোকসার ৪জন শ্রমিক ও ২জন ছাত্র। তাদের মধ্যে সবচেয়ে অসহায় ৩টি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম (ওয়াই ডি এফ)।

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শহীদ জামাল উদ্দিন শেখ। গত ৫ আগষ্ট সোমবার সাভার এনাম মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। একই দিনে শহীদ হয় উপজেলার শিলাইদহ গ্রামের দিনমজুর আলমগীর হোসেন। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তারা। সম্পূর্ন অসহায় হয়ে পড়েছে এই পরিবার দুইটি।

এছাড়াও ১৯জুলাই ২০২৪ শুক্রবার শাহাদত বরণ করেন খোকসা উপজেলার থানাপাড়ার বাসিন্দা বেসরকারী বিশ^বিদ্যালয়ের ছাত্র শহীদ মারুফ হোসেন। বনশ্রীতে তিনি গুলি বিদ্ধ হয়ে মারা যান। এই অসহায় তিনটি পরিবার ছাড়াও স্থানীয় ভাবে আহত ও চিকিৎসাধীনদেরও সহায়তা দিয়ে আর্থিক ভাবে মানবিক হাত বাড়াচ্ছে ওয়াই ডি এফ সংগঠনটি।

এই তিন পরিবারের সাথে সাক্ষাত, কবর জিয়ারত ও তাদের পরিবারকে নগদ বিশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের (ওয়াই ডি এফ) চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আশিকুল ইসলাম চপল তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করে এই টাকা প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।