Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

তিন বছর পর ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত

admin • 13 May 2024, 10:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তিন বছর পর ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত

২০২১ সালের সেপ্টেম্বরে জন্ম হলেও এর তিন বছর পর ছেলেকে প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাতের ছেলের নাম ঈশান দাশগুপ্ত।

 

২০২১ সালে জনপ্রিয় এই অভিনেত্রী মা হওয়ার কথা জানালেও ক্যামেরার সামনে আনেননি ছেলেকে। অবশেষে সদ্যগত মা দিবসেই ছেলের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরাত।

জানা যায়, নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। এর এক বছর পর প্রথম সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সেসময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা।

 

ছেলে ঈশানকে জন্মের পর সামনে আনেননি তারা। মা দিবসে প্রথম সামনে এল ছেলের ছবি। সাদা টি শার্ট পরে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান। ভক্তদের অনেকেই বলছেন বাবা যশের হুবহু ফটোকপি ছেলে। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন অভিনেত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।