Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজ:নুরুল ইসলাম আনছার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজ:নুরুল ইসলাম আনছার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এসময় নুরুল ইসলাম আনছার বলেন,যারা এদেশে দীর্ঘ সময় হত্যা,গুম,খুন ও লুটপাট করেছে আজ তাদের ক্ষমতা দম্ভ ধুলায় মিশে গেছে,ভেসে গেছে স্বৈরাচার হাসিনার দোসররা। মানুষ হত্যা করে কিংবা জনগণের ক্ষতি করে কখনো রাজনীতি করা যায় না তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার।

তাই এসব থেকে শিক্ষা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয় নিয়ে জিয়ার সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করার কথা জানান তিনি। এছাড়াও বেশি-বিদেশি চক্রান্ত এখনো অব্যাহত আছে বলে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নুরুল ইসলাম আনসার প্রামানিক।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ লতিফ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে,এম আলম টমে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড.জাকারিয়া আনছার মিলন।

শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান,বিএনপি নেতা আব্দুল করিম,

 

সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,ইউনিয়ন যুবদলের আহবায়ক আসলাম উদ্দিন,সদস্য সচিব ওহিদুর রহমান,কুমারখালী উপজেলা সংগ্রামী দলের আহবায়ক মামুন আলীসহ উপজেলা,পৌর,ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।