Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

তিউনিসিয়া উপকূলে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
তিউনিসিয়া উপকূলে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। এ নিয়ে গত ১০ দিনে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। খবর রয়টার্সের।

 

শুক্রবার (২৮ এপ্রিল) তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড কর্মকর্তা হুসেম এডিন জেবাবলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহগুলো পানিতে ভেসে ছিল এবং ওগুলোতে পচন ধরে গেছে। অল্প কয়েক দিনে অভিবাসনপ্রত্যাশী এত মানুষের মৃত্যুর ঘটনা নজিরবিহীন।

 

এর আগে, গত বুধবার ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী দুটি নৌকা ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়া উপকূলে দেশটির কোস্টগার্ড অর্ধশত মরদেহ উদ্ধার করে।

 

গত কয়েকমাস ধরে সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া থেকে ইতালি পৌঁছানোর চেষ্টায় যাত্রা করা নৌযানের সংখ্যা বেড়ে গেছে। প্রতিবেশী লিবিয়ায় কর্তৃপক্ষ এমন মানব পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করায় সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে। মানুষের সমুদ্র পাড়ি দেওয়ার ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে তিউনিসিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।