Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

তালিকাভুক্ত ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
তালিকাভুক্ত ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মো. হারুন (৩৮), মো. রাজু শেখ (৫০) ও মো. আরিফ (৩৯)।

 

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের ডিউটি করছিল দারুস সালাম থানার টহল টিম। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য রাস্তায় অবস্থান করছে।

   

এমন সংবাদের ভিত্তিতে টহল টিম অভিযান পরিচালনা করে হারুন, রাজু ও আরিফ নামের তিনজনকে গ্রেপ্তার করে। তাদের তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।

   

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।