Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জেলার খবর

তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন:বিএনপি নেতা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন:বিএনপি নেতা

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ খবর রাখেন সবসময়। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের সব সময় নির্দেশনা দেন।

 

ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়ক নামকরণ করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দিয়ে সেইসব অসচ্ছল পরিবারকে স্বচ্ছলতা দিবে। তাঁর নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।

 

আতিকুর রহমান রুমন আজ রবিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বগুড়াস্থ জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদবৃন্দের আয়োজনে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতবন্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠান-এর সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন— সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আরডিএ পরিচালক আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, গাবতলী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, নূর মোঃ রিপন, কৃষিবিদ এ কে এম ফজলুল করিম রাঙা, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান পাভেল, কৃষিবিদ ড. মোঃ আব্দুল মজিদ, কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, কৃষিবিদ মোঃ মুকুল মিয়া, কৃষিবিদ মোঃ নিয়ামতুল্লাহ, কৃষিবিদ মোঃ নুরুজ্জামান সজল, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষিবিদ এএম শোয়াইব, কৃষিবিদ মোঃ শিহাব হাসান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মুত্তাকীন, কৃষিবিদ মোঃ রিজোয়ানুর ইসলাম, কৃষিবিদ এএইচএম নুরুল আনোয়ার, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন।

শাহাদাৎ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।