Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

তারাবির নামাজে স্বামী, ঘরে পড়ে আছে স্ত্রীর মরদেহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
তারাবির নামাজে স্বামী, ঘরে পড়ে আছে স্ত্রীর মরদেহ

সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনবাড়ি ফকিরপাড়া এলাকার নিজ বাড়িতে প্রতিবন্ধী এক নারীকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ এপ্রিল) গভীর রাতে ওই এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত হনুফা বেগম (৪৫) হনুফা বেগম বিরুলিয়ায় স্বামী হারুন অর রশিদ তুষারের সঙ্গে বসবাস করতেন। তার এক পায়ে সমস্যা থাকায় ভালো হাঁটতে পারতেন না।

 

নিহতের স্বামীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে স্বামী হারুন ওর রশিদ তুষার তারাবির নামাজে যান। নামাজ শেষে ঘরে ফিরে দেখেন স্ত্রীর দেহ বিছানার ওপর পরে আছে। এ সময় স্থানীয়দেরকে জানালে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুধু হনুফাকে খুন করা হয়েছে। কিন্তু ঘরের সব কিছু ঠিকঠাক আছে। কিছুই নেওয়া হয়নি।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ দিদার হোসাইন জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি নিশ্চিত হওয়া যাবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।