Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তাবলিগে যেতে নিষেধ করায় কিশোরের আত্মহত্যা

admin • 07 Dec 2023, 04:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তাবলিগে যেতে নিষেধ করায় কিশোরের আত্মহত্যা

রাজশাহীর বাঘায় তাবলিগ জামাতে যেতে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে সাব্বির হোসেন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সাব্বির হোসেন উপজেলার পানকুড়া মালিয়ানদহ গ্রামের হেজবুল্লা ওরফে আবদুল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতের বাবা আব্দুল্লাহর সঙ্গে বসে খাবার খায় সাব্বির হোসেন।

 

এ সময় সাব্বির তাবলীগ জামাতে যাওয়ার জন্য বাবার কাছে অনুমতি চেয়ে টাকা চায়। বাবা নিষেধ করলে রাতে ঘরের তীরের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

সাব্বিরের বাবা বলেন, সাব্বির স্থানীয় জোতকাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। সামনের পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বাড়ি থেকে কোথাও না যাওয়ার জন্য বলা হয়।

   

কিন্তু সে তারপরও তাবলিগ জামাতে যেতে চায়। অনুমতি না দেওয়ায় রাতে রাতে অভিমান করে গলায় ফাঁস নেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।