Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর জাতীয়

তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরী করা হবে : পলক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরী করা হবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরী করা হবে।  তিনি বলেন, ‘দেশের স্মার্ট নাগরিকরা হবেন বৈশ্বিক নাগরিক। এজন্যে প্রয়োজন শিক্ষা অর্জন করা।’

প্রতিমন্ত্রী  (২০ জানুয়ারী) শুক্রবার নাটোরের সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে ‘চলনবিল শিক্ষা উৎসব-২০২৩’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আজ থেকে শুরু হওয়া শিক্ষা উৎসব শেষ হবে ৩১ জানুয়ারি।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার ব্যয়কে খরচ না বলে বিনিয়োগ বলতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়বেন জননেত্রী শেখ হাসিনা। তরুণ প্রজন্মের মেধা অন্বেষণের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরী করা হবে। এই লক্ষ্যে ইংরেজী, গণিতের পাশাপাশি কম্পিউটার কোডিং এন্ড প্রোগ্রামিং এর দক্ষতা প্রয়োজন। এর মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপিত হবে। দেশের স্মার্ট নাগরিকরা হবেন বৈশ্বিক নাগরিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল শিক্ষা উৎসবের আহ্বায়ক সিংড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান। শিক্ষা উৎসবে আজ আয়োজিত ইংরেজী ক্যাম্পে উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন। এই ক্যাম্পে দেশের আলোচিত ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদ এর দিনব্যাপী উপস্থাপনা এবং প্রতিযোগিতা অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপভোগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।