Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

তফসিল ঘোষণার পর আগের কোনো মামলায় গ্রেপ্তার নয় : ইসি আলমগীর

admin • 15 Oct 2023, 07:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তফসিল ঘোষণার পর আগের কোনো মামলায় গ্রেপ্তার নয় : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সাথে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি।

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন কমিশনার। তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেনো কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।

নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করলে হস্তক্ষেপ করবে ইসি। ভোট নিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের দুশ্চিন্তায় নেই।

মো. আলমগীর বলেন, আগামী নির্বাচন দেখতে ৩০-৩৫ দেশের নির্বাচন কমিশনাররা আসবেন। আর বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের অনুমতি দেবে কমিশন।

কমিশনার জানান, ৪৫ দিন সময় দিয়ে আগামী মাসে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী ভোট করতে বাধ্য নির্বাচন কমিশন। সংবিধানের চোখে ভোটে বাধা দেখছে না কমিশন।

নির্বাচন কমিশনার আরও বলেন, সরকারের সাথে রাজনৈতিক দলের ইস্যুতে কমিশন হস্তক্ষেপ করবে না। যদি কেউ গ্রেপ্তার হয় তারা রাজনৈতিক কারণে গ্রেপ্তার। নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক হয়রানি না করতে ইসির নির্দেশনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।