Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

তফসিল ঘোষণার দিন থেকেই শুরু নির্বাচনকালীন সরকার : আইনমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তফসিল ঘোষণার দিন থেকেই শুরু নির্বাচনকালীন সরকার : আইনমন্ত্রী

তফসিল ঘোষণার পর সে সময় থেকে নির্বাচনকালীন সরকার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সে সময় সরকার শুধু রুটিন কাজ করবে।

মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের কাছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই। এর বাইরে গিয়ে আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে।

মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই সংসদে এই ধরনের কোনো আইন পাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির এসব দাবি নিয়ে ভাবছে না সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।