Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তফশিল ঘোষণা: ফরিদপুরে আ.লীগের আনন্দ মিছিল

admin • 15 Nov 2023, 10:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তফশিল ঘোষণা: ফরিদপুরে আ.লীগের আনন্দ মিছিল

নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সন্ধ্যার পর নির্বাচনি তফশিল ঘোষণার পর তফশিলকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগ কার্যালয় হতে এক আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

   

আনন্দ শোভাযাত্রাটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার। পথসভায় বক্তারা সংবিধান অনুযায়ী তফশিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত নির্বাচন হবে সবাই সেটা প্রত্যাশা করে। আর তাই প্রত্যেক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।