Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঢামেকে কারাবন্দির মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ জুন) কারারক্ষীদের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টায় মারা যায় ওই কারাবন্দি।

জানা গেছে, ওই ব্যক্তির নাম মাসুম মাতব্বর ওরফে মাসুম (৪২)। ভোলা সদর উপজেলার বাপ্তা মাতব্বর বাড়ির কাঞ্চন মাতব্বরের ছেলে মাসুম।

এর আগে গত ১৯ জুন তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের (৬০১ নম্বর ওয়ার্ডে) ভর্তি করা হয়েছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ এর সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, মৃত ব্যক্তিটি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেয়ে বন্দি ছিল। তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন, অসুস্থতার কারণে আমাদের এখানে পাঠানো হয়। তিনি প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ছিলেন।

 

সেখান থেকে নিউরো সায়েন্স, সেখান থেকে গত ১৯ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুন) ভোর সোয়া ৫টায় তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।