Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

admin • 05 Jan 2024, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

আজ ৫ জানুয়ারি (শুক্রবার) ২০২৪ সন্ধ্যা ৬.২০ মিনিট নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণের পেছনে কাদের হাত রয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি।

দুপুর ২ টা থেকে তোরণ গেইটের দায়িত্বরত সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স নাহিদ হাসান জানান, "ঘটনাটি আনুমানিক সন্ধ্যা ৬:২০ এর দিকে ঘটে। বিকট শব্দ হয়েছে। দুইটা থেকে তিনটা ককটেল হবে সম্ভবত।

 

এ ঘটনার পরপরই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মোবাইল টিম সহ প্রক্টর স্যার নিজেই ঘটনাস্থলে আসেন।" হতাহতের খবর জানতে চাইলে তিনি বলেন, "হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তারা ফাঁকা জায়গায় ককটেল ছুড়েছে শিক্ষার্থীদের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য।"

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, "কারা ককটেল বিস্ফোরণ করেছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। তারা ছিল গুপ্তঘাতক। সিএনজি করে এসে যাওয়ার পথে বিস্ফোরণ করে পালিয়েছেন। পর্যাপ্ত চেক পোস্ট না থাকায় তাদেরকে সনাক্ত করা সম্ভব হয়নি।"

 

নির্বাচন চলাকালীন এমন বিস্ফোরণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা জানতে চাইলে তিনি বলেন, এখন ছুটিতে বেশিরভাগ শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। ক্যাম্পাস অনেকটাই ফাঁকা। আশঙ্কার সম্ভাবনা কম। আমরা আজ রাত থেকেই পুলিশি নিরাপত্তা বাড়িয়ে দিবো। আরো চেক পোস্ট বাড়াবো। নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের আশঙ্কার কিছু নেই।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।