Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয় এক্সক্লসিভ

ঢাকা মেডিকেলে জন্ম নিলো প্রথম টেস্টটিউব বেবি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ঢাকা মেডিকেলে জন্ম নিলো প্রথম টেস্টটিউব বেবি

দেশে সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো জন্ম নিলো টেস্টটিউব বেবি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সম্প্রতি এ ইতিহাস তৈরি করেছেন। জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

দেশে এর আগে বেসরকারি ব্যবস্থাপনায় টেস্টটিউব বেবির জন্ম হলেও সরকারি ব্যবস্থাপনায় এটিই প্রথম।

মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বন্ধ্যা নারীর মা হওয়ার আধুনিক পদ্ধতি টেস্টটিউব বেবি বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দিতে ব্যর্থ হলে এই পদ্ধতিতে শিশু জন্ম দেওয়ার বিষয়টি বিশ্বজুরে বেশ জনপ্রিয়।

দেশের অনেক নি:সন্তান দম্পতি প্রতি বছর বন্ধাত্ব চিকিৎসার জন্র পাশের দেশ ভারতে যান। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও এই চিকিৎসার সুযোগ আছে। তবে এগুলো অনেক ব্যয়বহুল। সরকারি ব্যবস্থাপনায় এ সুযোগ তৈরি হওয়ায় আর্থিকভাবে সচ্ছল নয় এমন অনেক বন্ধ্যা দম্পতিই এখন সন্তান জন্ম দেওয়ার স্বপ্ন দেখতে পারবেন।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্ট টিউব শিশু।

 

প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। বর্তমানে শিশুটি অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে আছে। সরকারি কোনো হাসপাতালে এ প্রথম কোনো টেস্ট টিউব বেবির জন্ম হলো। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।’

 

বিশ্বের প্রথম টেস্টটিউব শিশুটির জন্ম হয় যুক্তরাজ্যে, ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি। আর ২০০১ সালে বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়। এরপর বেসরকারিভাবে কিছু হাসপাতালে ধারাবাহিকভাবে এটি হলেও সরকারিভাবে এই সুযোগ ছিলো না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।