Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

admin • 19 Oct 2023, 08:05 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোকাদ্দেস মৃধা উরফে মোকা (৫০) নামে এক কারাবন্দি কয়েদি মারা গেছেন। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নম্বর ৯২৩৮/এ। বাবার নাম আব্দুর রাজ্জাক।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন তিনি। তবে কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।

 

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।