Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-মাওয়া রেলপথে ১২০ কি.মি গতিতে ছুটবে ট্রেন, স্থানীয়দের সতর্কবার্তা

admin • 25 Oct 2023, 01:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া রেলপথে ১২০ কি.মি গতিতে ছুটবে ট্রেন, স্থানীয়দের সতর্কবার্তা

ঢাকা থেকে মাওয়া পর্যন্ত নতুন নির্মিত ব্রডগেজ রেলপথে ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে পরীক্ষামূলক ট্রেন। এ সময় যে কোনো দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন।

 

তিনি বলেন, ২৫ এবং ২৬ অক্টোবর মাওয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন উচ্চগতিতে চলাচল করবে। ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রেন চলাচলের সময় রেললাইনের ওপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ ও অপরাধ। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রকল্প সংলগ্ন এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া শিশু, বৃদ্ধ, মানসিক প্রতিবন্ধী (যদি থাকে) এবং গৃহপালিত প্রাণী নিজ নিয়ন্ত্রণে রাখার জন্যও বিশেষ অনুরোধ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।