Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জেলার খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঘন কুয়াশায়  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী- ২ সেতুর রেলিংয়ে সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি  প্রাইভেটকার ধাক্কা দেয়।

সাথে সাথেই পেছন থাকা কাভার্ডভ্যানের সাথে কারটির সংঘর্ষ হয়। এতে কার আরোহী একজন নিহত ও ৫ জন আহত হন। নিহত কার আরোহী নারী পান্না বসিক (৩০)।

আহত হন দিপ্ত বনিক (২৩), শিল্পী ঘোষ (২৭), রুপা (৩৫), হিতিশা ঘোষ (১২) এবং চালক মাহফুজ মোল্লা (২৩) আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি  সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। 

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক  মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।