Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 22 Jan 2025, 12:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকা থেকে গাছ থেকে ঝুলন্ত এক মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি গাছ থেকে নামিয়ে মর্গে পাঠায়।

 

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

  আরো পড়ুন :  জাবিতে আটক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, ছাত্রদল নেতার ছায়াতলে এসেছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের

সকালে প্রায় ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তারা দ্রুত পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ ও প্রক্টরিয়াল টিম ফায়ার সার্ভিসকে সহায়তা করে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন:  জাবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল, আব্দুল বারী

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, সকালে ক্লাসে আসার পথে দেখি কিছু মানুষ উপরে তাকিয়ে আছে। গিয়ে দেখি একটি লাশ গাছ থেকে ঝুলছে।

 

গণিত বিভাগের আরেক শিক্ষার্থী বলেন,কিছুক্ষণ আগে লাশটি নামানো হয়েছে, তার কাপড় ফুটপাতে পড়ে ছিল। তিনি হয়ত ফুটপাতে ঘুমিয়েছিলেন।

 

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান,আমরা জিমনেসিয়াম এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। তার বয়স আনুমানিক ৫০ বছর এবং তার পরিচয় পাওয়া যায়নি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানি, জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে একজন ব্যক্তির মরদেহ ঝুলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি নামিয়ে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।

 

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানান,লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামিয়ে মর্গে পাঠানো হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।