Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা থেকে কক্সবাজার মাত্র ১৮৮ টাকায়

admin • 10 Nov 2023, 07:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকা থেকে কক্সবাজার মাত্র ১৮৮ টাকায়

আগামী ১ ডিসেম্বর চালু হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার রেললাইন। এই রুটে ট্রেন চালুর পর ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে মাত্র ১৮৮ টাকায়। শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধনী প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব হুমায়ুন কবির এ তথ্য জানান।

   

রেলসচিব বলেন, ‘আমরা আশা করছি, ১ ডিসেম্বর থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। আর সেই ট্রেনে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১৮৮ টাকা। আর এটি নন এসি মেইল ট্রেন। সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে, সেই অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।’

   

তিনি বলেন, ১ ডিসেম্বর শুধু আন্তনগর ট্রেন চালু হবে। পরে কমিউটার ও মেইল ট্রেন চালু হবে। এছাড়া ভবিষ্যতে এই রুটে পর্যটক কোচ চালু করা হবে। শুধু ঢাকা নয়, উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য অংশ থেকেও কক্সবাজারে রেলপথে আসা যাবে। এতে করে যোগাযোগের নতুন পথ উন্মোচন হবে।

   

বাংলাদেশ রেলের মহাপরিচালক কামরুল আহসান জানান, ঢাকা থেকে একটি মেইল ট্রেন ছাড়বে সকাল ১০টা ৩০ মিনিটে, কক্সবাজারে পৌঁছাবে ৬টা ৩০ মিনিটে। পর্যায়ক্রমে এই রুটে ট্রেন বাড়ানো হবে।

   

২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

     

এর মধ্যে রয়েছে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার। এই রেলপথ নির্মাণের আগে কক্সবাজারের সঙ্গে কোনো রেল যোগাযোগ ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।