Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

admin • 09 Jan 2024, 08:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি হলেন প্রাইভেটকার চালক মিলন খন্দকার (৫০)। এছাড়াও একজন যাত্রী আহত হয়েছেন।

   

সোমবার (৮ জানুয়ারি) রাতে এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, একই লেনে চলছিল ভিআইপি পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারটি। একপর্যায়ে সামনে থাকা প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে সেটি পেছনের দিকে ঘুরে যায়। এসময় পেছনে থাকা বাস প্রাইভেটকারটিকে সজোরে আঘাত করে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক ও একজন যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকার চালক মিলন খন্দকারের মৃত ঘোষণা করেন।

 

এদিকে, ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তাদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।