Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

ঢাকায় সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

admin • 25 Oct 2023, 09:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকায় সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের কাছে আবেদন করেছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটিকে ওই দিন রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে পুলিশ।

   

এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছে জামায়াতে ইসলামী। তাদেরকে সভা-সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। দলটি যদি পুলিশের অনুমতি ছাড়া কোথাও কোনও সমাবেশ করতে চায় তাহলে তাদের কোনও রকম ছাড় দেওয়া হবে না।

     

রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে গতকাল সোমবার ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত। চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ করতে চায় তারা।

     

এর আগে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে গতকাল সোমবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত। চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ করতে চায় তারা।

     

২০১২ সালে একাত্তরের মানবতা বিরোধীদের বিচার শুরু হলে জামায়াতের প্রায় সব শীর্ষ নেতার বিভিন্ন সাজা হয়। এর মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। এরপর থেকেই মূলত রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে দলটি।

     

মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

     

আদালতের রায়ে নিবন্ধন হারানোর পর দীর্ঘদিন প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করেনি দলটি। নিবন্ধন না থাকায় ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেনি জামায়াত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।