এক্সক্লসিভ
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
admin
• 05 Oct 2023, 10:12 AM
• পঠিত 0 বার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় তাদের কাছে থেকে ৫৮ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ২২৫৫ পিস ইয়াবা, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৩২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





