Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ড. নাসের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প

admin • 02 Mar 2023, 07:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ড. নাসের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প

কুষ্টিয়ার কুমারখালীতে ড. নাসের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইব্রাহিম হেলথ লাইনের সহযোগিতায় বুধবার এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

কুমারখালী বাসস্ট্যান্ডের পশ্চিমে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যের চিকিৎসা কেন্দ্র সেলিমা-নওশের মেডিকেল সেন্টারে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দিনভর উল্লেখযোগ্য সংখ্যক রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হয়।

 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইব্রাহিম হেলথ লাইন প্রকল্পের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আহসান হাবীব রোগী দেখেন ও ব্যবস্থাপত্র দেন। তাকে সহায়তা করেন সেলিমা-নওশের মেডিকেল সেন্টারের চিকিৎসা কর্মকর্তা পূর্ণিমা বিশ্বাস। সকাল ৮টায় এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক নওসের আলী।

তার সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিমা খাতুন। এই মেডিকেল ক্যাম্প আয়োজনে সার্বিক সহায়তা করেন খোকসা রুরাল ডায়াবেটিক অ্যান্ড রিসার্স সেন্টারের অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব।

 

ড. নাসের ফাউন্ডেশনের সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান জানান, স্বেচ্ছাসেবী সমাজ ও মানব উন্নয়ন সংস্থা ড. নাসের ফাউন্ডেশন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সেলিমা-নওশের মেডিকেল সেন্টার চালু করেছে। যেখান থেকে নিয়মিত সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ অন্যান্য বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।