Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ড্রেনেজ সার্কেলের আওতায় বৈদ্যুতিক কাজ করবে ডিএনসিসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ড্রেনেজ সার্কেলের আওতায় বৈদ্যুতিক কাজ করবে ডিএনসিসি

প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলের আওতায় বৈদ্যুতিক কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সে লক্ষ্যে বৈদ্যুতিক কাজ ও এ সংক্রান্ত পণ্য ক্রয় কাজ ই-জিপি পদ্ধতিতে দরপত্র উন্মুক্তকরণ, মূল্যায়নের জন্য ৩টি আলাদা কমিটি গঠন করেছে সংস্থাটি।

শনিবার (১৯ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এসব কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, এ বিষয়ে ই-জিপি মূল্যায়নের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে চেয়ারপার্সন ডিএনসিসির প্রধান প্রকৌশলী, সদস্য সচিব ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং অপর সদস্য হলেন ডিএনসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

এছাড়া ই-জিপি দরপত্র উন্মুক্তকরণ কমিটিতে চেয়ারপার্সন প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং সদস্য সচিব ডিএনসিসির অঞ্চল-৫ সহকারী প্রকৌশলী।

অন্যদিকে এ সংক্রান্ত কারিগরি যাচাই ও পদক্ষেপ নেওয়ার জন্য চার সদস্যের কমিটির সভাপতি ডিএনসিসির প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অঞ্চল-৫ এর সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন-ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের সহকারী প্রকৌশলী এবং অঞ্চল-৩ এর উপ-সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।