Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

admin • 09 Jan 2024, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ১০ চাকার একটি ড্রাম টাক রাজশাহী দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে আসা একটি পিকআপের সঙ্গে শ্রীরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আরেক জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। পরে আরও একজন মারা যান। এ ঘটনায় আরও ৭ গুরুতর আহত হয়েছেন।

 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা পিকআপের যাত্রী ছিলেন। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।