Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

ডেঙ্গু সচেনতায় মেরিনার্স

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডেঙ্গু সচেনতায় মেরিনার্স

রাজধানী ঢাকা শহরে চলছে ডেঙ্গুর তান্ডব। ক্রীড়াঙ্গনের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। দেশের ক্রীড়ার অন্যতম প্রাণকেন্দ্র মতিঝিল। অনেক ক্লাবই এই এলাকায় অবস্থিত।

আজ সকালে মেরিনার ইয়াংস ক্লাব ডেঙ্গু সচেতনতায় র‌্যালির আয়োজন করে। ডেঙ্গু সচেতনায় যুব সমাজের ভূমিকা রয়েছে। এই চেতনাকে ধারণ করেই মেরিনার্সের এমন উদ্যোগ। ক্লাব প্রাঙ্গনসমূহ এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এলাকার জনগণকে সচেতন করার প্রয়াস ছিল মেরিনার্সের।

ঢাকা মেরিনার ইয়াংসের বয়স অর্ধ শতাব্দী। ক্রীড়াঙ্গনের এই ক্লাবের পরিচিতি হকির মাধ্যমেই মূলত। মতিঝিল-আরামবাগ এলাকায় জনসচেতনতামূলক কাজও করে থাকে ক্লাবটি।

 

এরই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। মেরিনার্সের এই র‌্যালিতে ক্লাবটির সাবেক খেলোয়াড়, কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।