Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক চিকিৎসক মারা গেছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে আইসিইউতে নেওয়া। পরে আজ শুক্রবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ থেকে পাস করে শরিফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এফসিপিএস (পার্ট ২) কোর্সে অধ্যায়নরত ছিলেন। ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের আজিজ মাষ্টারের মেয়ে শরিফা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শরিফা বিনতে আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন ঢাকার এবং ৫ জন ঢাকার বাইরের। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৫৯ জন।

ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৭৪ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।